হট ওয়েল ম্যাসাজঃ
নারিকেল তেল ১/২ কাপ
অলিভ ওয়েল ১ টেবল স্পুন
ক্যাস্টর ওয়েল ১ চামচ
তিলের তেল ১ চামচ
কালিজিরার তেল ১ চামচ
আমন্ড ওয়েল ১ চামচ
ভিটামিন ই ক্যাপ্সুল ৩ টা
গারলিক সরিষার তেল ১ চামচ
সব কিছু একসাথে মিক্স করে গরম করতে হবে। একটা পাতিলে পানি গরম করতে দিয়ে পাতিলের ঢাকনার ওপর তেলের বাটি রেখে তেল গরম করতে হবে। সরাসরি চুলায় দিয়ে তেল গরম করা যাবে না এতে তেলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এরপর এই গরম তেল খুব ভাল করে ঘষে ঘষে সারা স্ক্যাল্পে লাগাতে হবে। চুলেও তেল লাগাতে হবে। এরপর ভালোভাবে মাথা ম্যাসাজ করে ১-২ ঘন্টা রেখে দিতে হবে।
হেয়ার মাস্কঃ
লেবু -১টি খোসাসহ পুরোটা নিতে হবে
তুলসী পাতা - ১ মুঠ
সব কিছু ব্লেন্ড করে স্ক্যাল্পে লাগাতে হবে। চুলেও। ১৫ -২০ মিনিট পর চুল ধুয়ে ফেলতে হবে। এরপর শ্যাম্পু করতে হবে।
চুল ডিপ কন্ডিশনিং হবে এবং ঝকমকে সুন্দর সিল্কি হবে। আলাদা কন্ডিশনার লাগানোর দরকার হবে না।
No comments:
Post a Comment