বডি মাস্ক-
ফারমেন্টেড রাইস - ১ কাপ
ওয়াইল্ড টারমারিক পাউডার -১ টেবল স্পুন
রক্তচন্দন পাউডার-১ টেবল স্পুন
লেবু-১টি (সম্পূর্ণ লেবুটি টুকরা করে নিয়ে নিতে হবে। লেবুর জেস্ট গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে)
আপেলের খোসা- ২টি
তুলসী পাতা-১ মুঠ
রোজ ওয়াটার- ২ টেবল স্পুন
সব কিছু ব্লেন্ড করে নিতে হবে । এরপর ২ টেবল স্পুন ওটসের পাউডার এবং ২ টেবল স্পুন বডি ওয়েল মিক্স করে কিছুক্ষণ রেখে দিতে হবে ওটস ফুলে ওঠা পর্যন্ত। এরপর সারা গায়ে মেখে সার্কুলার মোশনে বডি ম্যাসাজ করতে হবে। ১০ মিনিট পর হালকা কুসুম গরম পানি দিয়ে শরীর ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ২ /৩ বার ব্যবহার করতে হবে। রাতে ঘুমানোর আগে গোসল করলে বডি রিলাক্স হয় এবং সারাদিনের ধকল দূর হয়। এই মাস্কটি রাতে গোসলের সময় ব্যবহার করা ভালো। মাস্ক লাগিয়ে সারা শরীর সার্কুলার মোশনে ম্যাসাজ করলে স্কিনে রক্ত চলাচল বাড়ে। শরীরে ব্যাথা কমে। স্কিন মসৃণ, কোমল, লাবণ্যময়, নরম, উজ্জল এবং দাগমুক্ত সুন্দর হয়।
No comments:
Post a Comment