হেয়ার এন্ড ফেস মাস্ক নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করতে আমার ভালো লাগে। বিভিন্ন ধরনের ফেস মাস্ক আর হেয়ার মাস্ক বানাই। প্রতিবারই নতুন কিছু না কিছু করি। কিন্তু সমস্যা হ'ল মনে রাখতে পারি না। তাই ভাবলাম লিখে রাখি। এরপরের বার যখন ব্যবহার করব এখান থেকে দেখে নিতে পারব।
আজকে যেটে বানিয়েছি সেটা একটা ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক।
যেভাবে বানালাম-
১। কলা-২টা
২। ডিম -১টা
৩। তুলসী পাতা - ১ মুঠ
৪। এলোভেরা-৬টি পাতার জেল
৫। হারবাল ওয়েল (মেথি ও কালিজিরা সহ)
৬। মধু
৭। তিল এক মুঠ
৮। বাসি ফারমেন্টেড ভাত -১ কাপ
৯। ভিটামিন ই ক্যাপ্সুল ৪টা
এই সব গুলো উপকরণ ব্লেন্ড করে নিতে হবে খুব ভাল করে।এর পর পুরো মাথায় এবং চুলে খুব ভাল ভাবে লাগাতে হবে। কমপক্ষে আধ ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলতে হবে। এই হেয়ার প্যাক লাগালে কন্ডিশনার লাগানোর প্রয়োজন নাই। ভালো রেজাল্টের জন্য প্রতি সপ্তাহে ১ বার করে লাগাতে হবে।
ফলাফল - চুল নরম এবং শাইনিং হয়েছে। চুলে জট পড়ছে না। সুন্দর ম্যানেজবল আছে। আজকে প্রথম দিলাম। কন্টিনিউ করে দেখি কতটা প্রোগ্রেস হয় চুলের।
No comments:
Post a Comment