বর্ষার শুরু থেকে প্রচুর চুল পড়তে শুরু করেছিল এ বছর। তো ইন্টারনেটে খোঁজাখুঁজি করছিলাম যে এমন কিছু পাই কি না যা স্ক্যাল্পের ইচিং কমাবে আর চুল পড়া বন্ধ করবে। একটা পোস্টে দেখলাম একজন লিখেছে লেবু দিলে উপকার হয়। এরপর আরও ঘাঁটাঘাঁটি করলাম যে কিভাবে এটা সাহায্য করতে পারে। দেখলাম লেখা আছে স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স ঠিক থাকলে খারাপ ব্যাকটেরিয়া, ফাঙ্গাস চুলের গোড়ায় জন্মাতে পারে না। চুলের গোড়ায় ঘাম জমলে স্ক্যাল্প স্যাঁতস্যাঁতে হয়ে যায় যা অতিরিক্ত তেল নিঃসরণ করে ফলে মাথার ত্বক তেলতেলে হয়ে যায় যা ফাঙ্গাস, খুশকি, ফলিকলের ভেতরে বসবাসকারী একধরণের মাইট, উকুন ইত্যাদির বিস্তারের উপযোগী পরিবেশ তৈরি করে। যার ফলে প্রচুর ইচিং হয়, চুল পড়ে, স্ক্যাল্প এ ক্ষত সৃষ্টি করে। চুলে জট পড়ে , রুক্ষতা আর মলিনতা বাড়ে। এই সব সমস্যায় ত্যাক্ত বিরক্ত হয়ে একটা রেসিপি ট্রাই করলাম। আসলে একটা না কয়েকটা।
রেসিপি ১
লেবুর রস -১ টা বড় লেবুর।
সামান্য একটু পানির সাথে মিশিয়ে স্ক্যাল্পে লাগালাম। রেখে দিলাম ২০ মিনিট। এরপর শ্যাম্পু করে ফেললাম। এই রিমেডিটা আমি পর পর চার/পাঁচ দিন দিয়েছি। ইচিং কমেছে আর চুল পড়া কিছুটা কমেছে।
রেসিপি ২
আদা বাটা ২ টেবল স্পুন
লেবুর রস - ১টা বড় লেবুর
এই মিশ্রণটি স্ক্যাল্পে লাগালাম। রেখে দিলাম ৩০ মিনিট। এরপর শ্যাম্পু করে ফেললাম। এই রিমেডিটা আমি সপ্তাহে ১দিন দিয়েছি। ইচিং কমেছে আর চুল পড়া কমেছে , চুল স্ট্রেইট হয়েছে এবং খুব শাইনিং হয়েছে।
রেসিপি ৩
১ টি বড় লেবু কুচি কুচি করে কেটে নিলাম।
এলোভেরা জেল - ৩টি পাতার
নিম পাতা- ১ মুঠ
এসেনশিয়াল ওয়েল কয়েক ফোঁটা
সব কিছু ব্লেন্ড করে স্ক্যাল্পে এবং চুলে লাগাতে হবে এবং ৩০মিনিট করতে হবে। শ্যাম্পু না করলেও চুল ভাল থাকে। চুলে তেল লাগানোর পর এই মাস্ক লাগালে চুলে শ্যাম্পু দিতে হবে। চুল পড়া কমায়, ইচিং কমায়, চুলের উজ্জ্বলতা বাড়ায়। চুল স্ট্রেইট করে এবং চুলে জট পড়ে না। সপ্তাহে ২ বার দিতে হবে।
রেসিপি ৪
এপল সাইডার ভিনেগার ১/৪ কাপ
পানি ১/২ কাপ
দুটি মিলিয়ে এই মিশ্রণটি সপ্তাহে প্রতিদিনই দেয়া যায় স্ক্যাল্পে এবং পুরো চুলে। লেবুর রস এবং ভিনেগার অল্টারনেট ডে তে ইউজ করা যায়। এটি স্ক্যাল্পের গোড়ায় ঘাম জমতে দেয় না। পিএইচ ব্যালেন্স ভালো রাখে। চুল পড়া কমায়।
রেসিপি ৫
টক দৈ ১/২ কাপ
লেবু ১টা কুচি কুচি করে কাটা
নিম পাতা ১ মুঠ
তুলসী পাতা ১ মুঠ
এলোভেরা জেল-২টি পাতা
রোজমেরি ওয়েল কয়েক ফোঁটা
সব কিছু ব্লেন্ড করে মাস্ক বানায় রাখতে হবে। স্ক্যাল্পে হট ওয়েল ম্যাসাজ করে গরম তোয়ালে দিয়ে মাথা কভার করে স্টিম দিতে হবে ১০ মিনিট। এরপর ভালো করে চুল আঁচড়ে নিতে হবে। এরপর চুলে সিঁথি করে করে এই মাস্কটা লাগাতে হবে। স্ক্যাল্পসহ পুরো চুলে ভালোভাবে লাগাতে হবে। ৩০ মিনিট রেখে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। চুলে সুগন্ধ হয়। চুল ঝকমকে সুন্দর হয়। জট থাকে না স্ট্রেইট হয়। স্ক্যাল্প একদম পরিস্কার হয়ে যায়।খুবই বেশি ইচিং থাকলে নিয়মিত ব্যবহারে ইচিং কমতে থাকবে। স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স ঠিক থাকবে। টক দৈ এর কারণে স্ক্যাল্পে খারাপ ব্যাক্টেরিয়া জন্মাতে পারে না।
শেষ কথা
এই প্রতিটি হেয়ার মাস্ক চুল পড়া বন্ধ করে এবং চুলকে অসাধারণ সুন্দর করে দেয়। যাদের চুল অতিরিক্ত ঘামে আর বিশ্রী গন্ধ বের হয় তাঁদের জন্য এটা খুবই কার্যকর। চুলে সুগন্ধ আনে লেবুর খোসা এবং এসেনশিয়াল ওয়েল। এই বছরের ভয়াবহ চুল পড়া ঠেকিয়েছি আমি এই মাস্ক গুলো ব্যবহার করে। আলহামদুলিল্লাহ।
No comments:
Post a Comment