আজকে দুটো মাস্ক বানিয়েছি। একটা হেয়ার মাস্ক আর একটা বডি মাস্ক। ভীষণ মাথা ধরেছে গত কাল থেকে। ওষুধ খেয়েও কিছু হচ্ছে না। রুপচর্চা আর হেলদি লাইফস্টাইল ফলো করলে আমি ভালো ফিল করি তাই প্রায়ই এটা সেটা বানাই। প্রচুর রেমিডি আমি বানাই কিন্তু লিখে রাখা হয় না। আর মনেও থাকে না। আমার সমস্যা একটা রুটিনে স্টিক থাকতে পারি না। যাহোক আজ যেটা বানিয়েছি লিখছি।
হেয়ার মাস্কঃ
ওটস গুঁড়া ১/২ কাপ
ডিম ১টা
তিলের তেল-১/২ চামচ
ক্যাস্টর ওয়েল ১/৪ চামচ
কালিজিরার তেল ১/৪ চামচ
এপল সাইডার ভিনেগার ১ টেবল চামচ
ভিটামিন ই ক্যাপসুল ২ টা
মধু ১ টেবল চামচ
হেয়ার প্যাক ২ টেবল চামচ।
সব কিছু মিলিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে হেয়ার প্যাক আর ওটস ভালোভাবে মিশে যেতে পারে। এরপর স্ক্যাল্পসহ পুরো চুলে লাগাতে হবে। ২০-৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। চুল স্মুথ সিল্কি সুন্দর হবে।
বডি প্যাকঃ
১ কাপ ওটস গুঁড়া
১ টেবল চামচ ওয়াইল্ড টারমারিক পাউডার
১ টেবল চামচ রক্তচন্দনের গুঁড়া
কাঁচা দুধ ২ টেবল চামচ
এপল সাইডার ভিনেগার ১ টেবল চামচ
বডি ওয়েল ২ টেবল চামচ
সব কিছু মিলিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে ওটস ফুলে ওঠা অব্দি। এরপর সারা গায়ে মেখে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে ১০ মিনিট। হালকা কুসুম গরম পানি দিয়ে শরীর ধুয়ে ফেলতে হবে। এতে ডেডসেল দূর হবে । স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক থাকবে। কালোদাগ দূর হবে। স্কিন স্মুথ, উজ্জ্বল এবং নরম হবে।
No comments:
Post a Comment